নুতন পাখি
নীল
রোমেল, কোথাও যাবি নাকি?
নীল
রোমেল, কোথাও যাবি নাকি?
ও, তাহলে বস। একটা গল্প বলি।
"একটা রাজ্যে ছিল অনেক পাখি,
সব পাখি একসাথে কত্তো সুখী!
পাখির রাজ্যে একটা প্রাসাদ ছিল,
রাজা পাখি, রানী পাখি;
উজির পাখি, নজির পাখি;
সাধারণ পাখি আর সাথে কিছু
ফালতু পাখি।"
রোমেল: এই, ফালতু পাখি মানে?
"শুননা, একটা পাখি হটাত করে
আসল উড়ে করলো বাসা।
সব পাখিদের একটি পাখি,
দেখল তারে বাধলো আশা।
নতুন পাখি সময় করে,
রাজ্যটাতে বেড়ায় ঘুরে।
সব পাখিদের কিছু পাখি,
আর তাদের সাথে নুতন পাখি,
একসাথে এক দলে,
একসাথে এক দলে,
দেখতে কিজে লাগচিলোরে!
আচম্কায় হল কি জানিস?"
রোমেল: হুম!
"ঐযে, গুটি কয়েক ফালতু পাখি!
তাদের আর শয়ছে নাকি।
নুতন পাখির দলটাকে'রে
বেধে দিল নাটাই ডুরে,
আর কি করে পাখি গুলো?
যন্ত্রনাত সবে শুরু হলো।
নুতন পাখি ভদ্র করে
কত'যে নিন্দিলো তারে!
ফালতু পাখি ফালতু বটে,
সরম লাজের মাথা কাটে।
হজম করে নিন্দা গুলো,
নুতন ফন্দি করলো শুরু।
রাজ্যের যত পাখি আছে,
সব পাখিরে মারলো ত্রাসে।"
রোমেল: ফালতু দেখি মহা ফাজিল!
"তবে আর বলছি কিরে!
মনে আছে, আশা বাধা পাখির কথা?
তার বেলাতে সবই বৃথা।
ফালতু পাখি সবার মত,
ডাকলো তারে নিজের ঘরে।
সে কতোকি বুঝাল তারে।
ফালতু পাখির কথা শুনে,
পাখিটার জেদ গেল বেড়ে।
রাজ্যে যে রাজা আছে,
ফালতু পাখি কি তার কাছে?
আর তাই পাখিটা স্বপ্ন দেখে...........
...............................................
..............................................."
রোমেল: কি স্বপ্ন?
"আর একদিন.........।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন