সোমবার, ১০ জুন, ২০১৯

দুষ্টু মিষ্টি

যখন তুমি একলা ঘরে
অলস শরীর বিছানায় দিয়ে
কাল চুল বালিশে ছড়িয়ে
দুপাট্টা বুকে জড়িয়ে থাকবে শুয়ে;
দরজাতে তখন খিল লাগাব
মনেতে আমার কাম জাগাব
চোখেতে আমার নেশা লাগাব
আলতু করে জড়িয়ে ধরে
ঠুট জুড়াতে
দুষ্টু করে কামড় দিব।

যখন তোমায় একলা পাব
আলতা দিয়ে পা রাঙ্গাব
এক পায়েতে নূপুর দিব
হাতে একটা বালা দিব
চোখের নিচে কাজল দিব
আর ঠুটের মাঝে
দুষ্টু করে কামড় দিব।

যখন অনেক আধার হবে
কুপির আগুন নিবিয়ে দিব
জানালাটা খুলে দিয়ে
চাঁদের আলো লুটিয়ে নিব
ঝিঁঝিঁ পোকার গান শুনিয়ে
তোমায় আমি ঘুম পারাব
ঘুমানোর আগে তোমার ঠুটে
দুষ্ট করে কামড় দিব।

যখন ভোরের পাখি উঠবে ডাকি
আমি তোমার মুখ হেরিব
পাখির মত মিষ্টি করে
তোমার কানে গান শুনাব
গান শুনিয়ে ঘুম ভাঙ্গাব
আর...
জড়িয়ে তোমায় বুকে নিয়ে
মিষ্টি করে চুমু খাব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন