বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৩

সালাম-জব্বার-রফিক-বরকত(নীল কাব্য ১৭)


সালাম-জব্বার-রফিক-বরকত
নীল
“রাষ্ট্র ভাষা বাংলা চাই”-ধ্বনিত হয়ছিল সেই বায়ান্নে
বরকতের কানে কে জানি বলেছিল
সালামকে জানি’না কে মন্ত্র পড়িয়েছিল
আর তাই সেই বায়ান্নে আকশে-বাতাসে বাংলার মাটিতে
ধ্বনিত হয়েছিল-“রাষ্ট্র ভাষা বাংলা চাই”।
আজ আমি মায়ের ভাষা পেয়েছি আমার কণ্ঠে
দিয়ে বলি সালাম-জব্বার-রফিক-বরকত
এবং নাম না জানা আরও অনেক শহীদকে,
মুছে যায়নি বৃথা যায়নি তোমাদের আত্তাদাম
তার প্রমান আমরা আজও রেখেছি- ধারন করে আছি বুকে।
আমার ভাইয়ের রক্তে রাঙানো সেই একুশে ফেব্রুয়ারী
আমরা আজও ভুলিনি- ধারন করে আছি বুকে।

মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৩

অসম্মান (নীল কাব্য ১৬)


অসম্মান
নীল

কত প্রাণ দিয়েছি দান
তবু আমি পায়নি সম্মান
আর বার বার ফিরে আসি সেই হায়েনার সামনে
যারা নিয়েছিল প্রাণ খেলেছিল হলি রক্তে
আমি ধরতে পারিনি তাদের
আমি দেখতে পারিনি তাদের ঝুলে থাকা দেহ
যদিও দিয়েছি লক্ষ প্রাণ বলিদান।
আমি ভাবতে পারিনি ভুলে যাবে সব
আমি বুঝতে পারিনি মুছে যাবে রব
কেন আজ স্তব্দ সেই জাগ্রত বাঙালি
নিরবতা ছুয়ে গেছে সকল প্রাণ, কেন?
যদিও দিয়েছি লক্ষ প্রাণ বলিদান
আজ পায়নি সম্মান সেইসব বলিদেয়া প্রাণ।
যেখানে রাজাকার ঘুরে রাজপথে
তাদের যুজ্ঞ স্থান ফাসির মঞ্চ ছেড়ে
তাদের সম্মানে হয় হরতাল
এই সব ভেবে আমি জেনে গেছি
আমি দিতে পারিনি সম্মান
যারা দিয়েছিল ত্রিশ লক্ষ প্রাণ বলিদান।

সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৩

মা (নীল কাব্য ১৫)


মা
নীল

তুমি মা তো তারা হয়ে গেছ,
সেখান থেকে আলো ছরাও কতো?
নীল আকাশে তোমার পথ চলা,
আমায় তোমার মনে পরে নাকো?

নেই তুমি মা ঘুম আসে আমার
সকাল বেলা পাখির ডাকে ঘুম ভাঙ্গে না আর
আকাশ থেকে বৃষ্টি যখন আসে
মনেতে শুধু তোমার ছবি ভাসে

তুমা বিনে তপ্ত এ বুক মরু
বুক ফাটে আঘাত পেলেও সরু
মনিকুঠায়  তোমায় আছে আকা
তোমায় ছাড়া জীবন আমার ফাকা

তোমায় পেতে ইচ্ছে হচ্ছে ভিশন
তাই শুনে কি রাগ করেছ এখন?
রাগ করোনা আসছি তোমার কাছে
তারা হয়ে থাকবো তোমার পাশে

আমি পাপ বলছি(নীল কাব্য ১৪)

আমি পাপ বলছি
নীল

হুম, আপনি ঠিক ধরেছেন,
আমি পাপ! আমি পাপ বলছি!
শুনেছি লগ্নে আমার জন্ম হয়নি, তাই আমি পাপ।

অনুমান আপনি ঠিক করেছেন,
জন্মের পরেই মুখেতে আমার মধু নাকি পরেনি, তাই আমি পাপ।

এই ভাবনাটাও ঠিক ভেবেছেন,
জন্মের পরেই কানেতে আজান দেয়নি নাকি কেউ, তাই আমি পাপ।

শেষ বাজিটাও জিতেই গিয়েছেন,
পিত আমার কে আমি আজও খুঁজি, তাই আমি পাপ।
হুম, সত্যি! আমি পাপ বলছি।